বাংলাদেশে হাম
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৭ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন চট্টগ্রাম বিভাগের এবং ঢাকা ও সিলেট বিভাগের একজন করে রয়েছেন।
হামে ৭ জনের মৃত্যু, ডেঙ্গুতেও ২ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৫৫ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এদিকে ডেঙ্গুতে গত এক দিনে আরও ২ জনের মৃত্যু এবং ১ হাজার ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৪ ঘণ্টায় হামে ৩, ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন চারজন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯৯৭ এবং ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১২১ হয়েছে।
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ এবং ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৮৮০ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে ৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ডেঙ্গুতে গত এক দিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৪ জন।
হামে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৯৪
দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে মারা গেছে চারজন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯৪ জনে।
দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামসদৃশ উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু নিশ্চিত হামে এবং দুজনের মৃত্যু হাম উপসর্গ নিয়ে হয়েছে। একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৭ জন।